| বঙ্গাব্দ
ad728
ad728

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে- তারেক রহমান

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 22-01-2026 ইং
  • 21580 বার পঠিত
৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে- তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ফটো

সিলেটে  বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে ছিলাম। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভা শুরুর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 


‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনেছেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।  

এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

এই কার্ডের সুবিধা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এর মাধ্যমে মাসিকভিত্তিক দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী। 

তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে। বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।  


আরও পড়ুন

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু আমিনুল হকের

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু আমিনুল হকের

এতে উপস্থিত হওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT